দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জে পৃথক দুই সংঘর্ষে ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার (৩০ মে) রাতে আলাদা জায়গায় ঘটনা দুটি ঘটে।
জানা যায়, সদর উপজেলার দাদপুরে ইয়াবা সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গাছ ব্যবসায়ী কামাল উদ্দিন নিহত হন। অন্যদিকে বেগমগঞ্জের খানপুর এলাকায় জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারান রাকিব হোসেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’
কেএম